মোদী সরকারের নির্দেশে আসছে গ্রিন রেশন কার্ড, ১ টাকা কিলো দরে রেশন পাবেন গরীব মানুষ


Odd বাংলা ডেস্ক: বড় খবর, মোদী সরকারের নির্দেশ অনুসারে একাধিক রাজ্যের গরীব মানুষের জন্য আসতে চলেছে গ্রিন রেশন কার্ড যোজনা। এই যোজনা অনুসারে, গরীব মানুষরা ১টাকা কিলো দরে সমস্ত রেশনের সামগ্রী পেতে পারবেন। কেন্দ্রের নিয়ম মেনে গ্রিন কার্ডের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত গরীব মানুষের হাতে তুলে দেবে রেশন সামগ্রী।  

ইতিমধ্যেই হরিয়ানা, ঝাড়খণ্ড-সহ একাধিক রাজ্যের সরকার এনিয়ে দ্রুত কাজ চালাচ্ছেন৷ চলতি বছরের শেষে কিংবা ২০২১-এর প্রথম দিকে একাধিক রাজ্য সরকার এই নিয়ম লাগু হতে চলেছে৷ আগামী ১৫ নভেম্বর থেকে এই যোজনা লাগু করতে চলেছে ঝাড়খণ্ড সরকার৷  যে সমস্ত গরিব পরিবাররা এখনও জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুসারে রেশন কার্ড থেকে বঞ্চিত রয়েছেন তাঁরা এই সুবিধা পাবেন৷ 


গ্রিন রেশন কার্ডে রাজ্য সরকার গরিব মানুষদের প্রতি ইউনিটে ৫ কিলো রেশন দেবে৷ দেশের একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে এই যোজনা চালু করা হয়েছে৷ এই যোজনাটি পরিচালনা করা হবে রাজ্য সরকারের তরফে৷ বিপিএল কার্ডহোল্ডাররাই কেবল এই কার্ডের সুবিধা পাবেন৷

তবে এর জন্য গ্রিন রেশন কার্ড হোল্ডারদের নতুন করে আবেদন করতে হবে ৷কী ভাবে আবেদন করবেন? জেনে নিন-

গ্রিন রেশন কার্ড পাওয়ার জন্য রেশন কার্ডের মতোই পদ্ধতি মেনে চলতে হবে৷ 
জনসেবা কেন্দ্র বা খাদ্য বিভাগ বা পিডিএস কেন্দ্রে গ্রিন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন৷ 
আবেদনকারী নিজে থেকেও অনলাইনেও আবেদন করতে পারবেন৷ 
গ্রিন রেশন কার্ডের জন্য আবেদনকারীকে বেশ কিছু ডক্যুমেন্ট, যেমন আধার কার্ড, মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি, ভোটার কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক৷ 
আবেদন অনলাইনও করা যাবে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.