করোনা আবহে উৎসবে কোপ, এবছর নবরাত্রিতে গরবা নিষিদ্ধ করল গুজরাত সরকার
Odd বাংলা ডেস্ক: করোনার আবহে ঢাকা পড়েছে উৎসবের জৌলুস। আর এবার গুজরাতের করোনার কোপ পড়ল গুজরাতের নবরাত্রিতে। নবরাত্রি উপলক্ষে যে 'গরবা'র অনুষ্ঠান আয়োজিত হয়, তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গুজরাত সরকার।
সরকারের তরফে জানানো হয়েছে যে, ১৭ অক্টোবর থেকে নবরাত্রি চলাকালীন রাজ্যে কোনও ধরণের গরবা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না এবং উৎসব মৌসুমের জন্য একটি গাইডলাইনের প্রকাশ করা হয়েছে, যাতে এই করোনার আবহে বড় বড় জমায়েত নিষিদ্ধ করা যায়, তার জন্য।
আরও পড়ুন- কেরলে ওনমের পর করোনা সংক্রমণ বেড়েছে ১২৬%, দুর্গাপুজোর আগে কি এ থেকে শিক্ষা নেবে না বাংলা?
নয় দিনের উৎসব চলাকালীন রাজ্যে কোনও বড়, মাঝারি বা ছোট আকারেরও গরবা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না, বলে সাফ জানিয়ে দিয়েছে গুজরাত সরকার। প্রসঙ্গত, গরবা গুজরাটের একটি জনপ্রিয় লোক নৃত্য এবং নবরাত্রি উৎসবের সঙ্গে এটি ওতপ্রোতভাবে জড়িত।
এক বিবৃতিতে বলা হয়েছে, সরকার যদিও দেবী দুর্গার প্রার্থনা করার জন্য করতে অনুমতি দেবে যেখানে লোক সংখ্যা ২০০-এর বেশি কোনওভাবেই হবে না। প্রার্থনার সময়সীমা ১ ঘণ্টার বেশি হবে না। সরকারের তরফে আরও বলা হয়েছে যে, কোভিড নিয়মাবলী হিসাবে সকলকে সামাজিক দূরত্ব, মাস্ক পরা এবং স্যানিটাইজারের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে।
সরকারের তরফে আরও বলা হয়েছে, ৬৫ বছরের বেশি বয়স্করা, ১০ বছরের কম বয়সী শিশুরা, গর্ভবতী মহিলা এবং যাঁদের কোমর্বিডিটির সমস্যা আছে, তারা কোনওভাবেই বাইরে বেরবেন না। সারা বিশ্বের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী এবং দীর্ঘতম নাচের উৎসব কোভিড পরিস্থিতিতে বন্ধ থাকার জন্য মুখ ভার সকলের।





Post a Comment