জুতোর গন্ধ শুঁকে যৌনসুখ মেটাতেন এই যুবক! ধরা পড়তেই...

Odd বাংলা ডেস্ক: শুনতে যতই আজব লাগুক না কেন, সত্যি সত্যি নিজের যৌন বাসনা চরিতার্থ করার জন্যই জুতো চুরি করতেন মাকোতো এনদো নামের বছর চল্লিশের এই যুবক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পূর্ব জাপানের বাসিন্দা মাকাতো তোগিচি ও সাইতামা থেকে এই বিপুল পরিমাণ জুতো চুরি করেছেন তিনি।

মাকাতোর জুতো চুরির এক মাত্র উদ্দেশ্য— সেই সব জুতোর গন্ধ শুঁকে শরীরী সুখ লাভ। জুতো বাছাইয়ের ব্যাপারে স্ত্রী-পুরুষ ভেদ রাখতেন না মাকাতো। যে কোনও লিঙ্গের জুতোর দুর্গন্ধই তাঁকে সমান সুখ দেয় বলে জানা গিয়েছে। 

২০১৭-এর জুন মাস থেকে ২০১৮-এর অগস্ট মাসের মধ্যে মাকাতো ৭০ জোড়া জুতো চুরি করেছেন বলে জানা গিয়েছে। জুতোর গন্ধ শোঁকার জন্যই যে এই চুরি, তা মাকাতো পুলিশকে জানিয়েছেন। তাঁর বাড়িতে হানা দিয়ে পুলিশ এই জুতোগুলি উদ্ধার করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.