সিসিটিভি ক্যামেরায় রহস্যময় ছায়ামূর্তি! মৃত ছেলেই কি তবে ফিরে এল?

Odd বাংলা ডেস্ক: ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের আটলান্টা শহরে। ২৩ বছর বয়সি রবি হজ মাদকাসক্তির কারণে মারা যায় কয়েক বছর আগে। তার মা জেনিফার হজের দিন কাটে প্রয়াত সন্তানের স্মৃতি রোমন্থন করেই। সম্প্রতি সিসিটিভি ফুটেজে এক রহস্যময় ছায়ামূর্তিকে তিনি শনাক্ত করলেন তাঁর প্রয়াত ছেলে হিসেবে।

জানা গিয়েছে, ৫ জানুয়ারি রাত্রে জেনিফার তাঁর মেয়ে লরেনের সঙ্গে বসে টিভি দেখছিলেন। এমন সময়ে তিনি তাঁর পোলে একটি অ্যালার্ট পান। অ্যালার্টে জানানো হয়— রান্নাঘরে কেউ দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দরজা খুলে কারোকে দেখা যায়নি। মা ও মেয়ে রান্নাঘর তল্লাশ করে কারোর দেখা পাননি।

পরে সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, এক ছায়ামূর্তি সেখানে দাঁড়িয়ে ছিল। দেখে মনে হচ্ছে, কেউ রাত্রিবাসের পাজামা স্যুট পরে সেখানে দাঁড়িয়ে রয়েছে। জেনিফারের বক্তব্য, এই ছায়া-অবয়ব তাঁর মৃত পুত্রের। তিনি তাকে দেখতে পেয়ে খুবই শান্তি পেয়েছেন বলে জানিয়েছেন। লরেনও এই মূর্তিকে তার দাদা হিসেবেই ভাবছে।

ছবি-সহ এই খবর ভাইরাল হলে অনেকেই প্রেতাত্মার অস্তিত্ব নিয়ে তর্কে মেতেছেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.