গোটা দেশকে করোনামুক্ত ঘোষণা করেছিলেন এই মন্ত্রী, আর এবার তিনিই কোভিড পজিটিভ
Odd বাংলা ডেস্ক: নেপালের পর্যটনমন্ত্রী যোগেশ ভট্টারাই-এর কোভিড -১৯ পজিটিভ এসেছে। সেদেশে পর্যটকদের আগমন বাড়ানোর জন্য তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, নেপাল করোনামুক্ত হয়ে পড়েছে।
৫৪ বছর বয়স্ক যোগেশ ভট্টরাই, যিনি সংস্কৃতি ও বিমান পরিবহন বিভাগেরও দায়িত্বে রয়েছেন, তিনি নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির মন্ত্রিসভার প্রথম মন্ত্রী, যিনি করোনায় আক্রান্ত হলেন। হিমালয়ের কোলে অবস্থিত শৈলশহর নেপালে প্রায় ১ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। প্রসঙ্গত, গত সোমবার, করোনার পরীক্ষার সময়, তাঁর রিপোর্টটি নেগেটিভ এসেছিল। সেই সময় তিনি কাঠমাণ্ডুর বাইরেও কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। গত শুক্রবার সন্ধায় নিজেরবাসভবনে ফিরে আসার পরে তিনি জ্বর অনুভব করেন। এরপর শনিবার ফের টেস্ট করানোর পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।





Post a Comment