সারা দেশে নামছে করোনার গ্রাফ, দেশে একদিনে আক্রান্ত ৬৬, ৭৩২, তবে কি চিন্তার অবসান?


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, করোনাভাইরাসের গ্রাফ দেশে ক্রমেই নিম্নমুখী। জানা গিয়েছে ১ সেপ্টেম্বরের পর থেকে একবারও সারা দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজারের নীচে নামেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে গত একদিনে সারা দেশে করোনা আক্রান্ত হয়েছন ৬৬ হাজার ৭৩২ জন। যার ফলে এই মুহূর্তে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ৭১.২ লক্ষ।

গত ২ সপ্তাহেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ বৃদ্ধি পেয়েছে। তবে এই নিয়ে গত চারদিন ধরে সারা দেশে করোনা অ্যাক্টিভ মানুষের সংখ্যা ৯ লক্ষের নীচে রয়েছে। প্রায় ৬১.৫ লক্ষ মানুষ এখনও পর্যন্ত মারণ করোনা ভাইরাসকে পরাস্ত করতে পেরেছে। সারা দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১.৫ শতাংশ মানুষের। দেশের মৃতের হার ১.৫ শতাংশ। 


দেশের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে। এই ৫ রাজ্য মিলিয়ে মোট মৃত্যুর হার ৬৪ম শতাংশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীতের মরশুমে বাতাসে দূষণের মাত্রা বাড়লে ফের হানা দেবে করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.