এবছর উৎসব উদযাপন হোক ঘরে বসে, নিজের আপনজনের সঙ্গে, করোনা আবহে জমায়েত নিয়ে সতর্কবার্তা হর্ষবর্ধনের

Odd বাংলা ডেস্ক: উৎসবের আবহে আরও মারাত্মক আকার ধারণ করতে পারে করোনাভাইরাস। আর এরাজ্যে বিশেষত শহর কলকাতার বুকে এই করোনার আবহেও মানুষের মধ্যে পুজোকে ঘিরে উন্মাদনা কিছু কম চোখে পড়ছে না। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের কপালে। শুধু তাই নয় দুর্গাপুজোর পাশাপাশি সারা দেশের বিভিন্ন প্রান্তে এখন উৎসবের আবহ। আর এই পরিস্থিতিতে সকলকে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। 

আসন্ন উৎসবের মরশুমে বড় বড় জমায়েত থেকে মানুষকে দূরে রাখতে করোনা নির্দেশিকা কড়াভাবে মানার নির্দেশ দিয়েছেন। এদিন সমস্ত মানুষকে আসন্ন উৎসবের দিনগুলি ঘরে বসে নিজের পরিজনদের সঙ্গে উদযাপন করার অনুরোধ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করাই সকলের 'ধর্ম' হওয়া উচিত। আর দেশের স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তাঁর ধর্ম হল করোনাভাইরাসের বৃদ্ধি প্রশমিত করা এবং মানুষের প্রাণ বাঁচানো। 

এদিন একটি টুইটবার্তা হর্ষবর্ধন লেখেন, 'আমার ধর্ম আমার মানুষের প্রাণ রক্ষা করা, তাদের ধ্বংস করা নয়। কোনও ধর্ম বা ঈশ্বর বলেন না, উৎসব আপনাকে জাঁকজমক করে উদযাপন করতে হবে, আপনার বিশ্বাস প্রমাণ করার জন্য প্রচুর সংখ্যক লোকের জমায়েত হওয়ার দরকার নেই।'

তিনি আরও বলেন, 'ভাগবত গীতা যোদ্ধাদের পক্ষেই যুদ্ধকে সমবেদনা জানায়। সুতরাং, আপনার বিশ্বাস বা আপনার ধর্মকে প্রমাণ করার জন্য প্রচুর সংখ্যক লোকের জমায়েত হওয়ার দরকার নেই। কোনও ধর্ম বা ঈশ্বর বলেন না যে, প্রার্থনার জন্য আপনাকে মন্দির বা মসজিদে যেতেই হবে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.