প্রতিদিন খাবারের তালিকায় রাখুন গোলমরিচ! তারপর দেখুন ম্যাজিক...


Odd বাংলা ডেস্ক: গোলমরিচ রান্না বা সালাদের স্বাদ যেমন বাড়াতে সাহায্য করে, তেমনই এতে থাকা ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। অতিরিক্ত ওজন ঝরিয়ে 'ফিট' থাকতে চাইলে প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হবে গোলমরিচ।

এবার ওজন কমাতে গোলমরিচ কী ভাবে ব্যবহার করবেন, সে সম্পর্কে জেনে নিন...

প্রতিদিন সকালে দু-একটা গোটা গোলমরিচ চিবিয়ে খেতে পারলে সারাদিন তা হজমে সাহায্য করবে। তা মেটাবলিজমের হার বাড়াবে এবং মেদ ঝরাতেও সাহায্য করবে।

ফ্রুট সালাদ বা ভেজিটেবল সালাদের ওপর গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলেও দ্রুত ফল মিলবে। রান্নায় ফোড়ন হিসেবে দু-তিনটে আস্ত গোলমরিচ দিয়ে দেওয়া যায়, তাতেও কাজ হবে।

এ ছাড়া গ্রিন টি বা রং চায়ের সঙ্গে এক চিমটি গোলমরিচের গুঁড়া মিশিয়ে খেলেও আপনার ওজন কমবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.