মহাষষ্ঠীর শুভলগ্নে দুর্গাপুজোর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী, কথা বললেন বাংলা ভাষায়



Odd বাংলা ডেস্ক: করোনা আবহেই পালিত হতে চলেছে বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব। আর আজ মহাষষ্ঠীর শুভ লগ্নে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে অবশ্যই ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে। সকলকে অবাক করে দিয়ে বাংলা ভাষাতে অভিনন্দন জ্ঞাপন করতে শুরু করেন প্রধানমন্ত্রী মোদী। 


কখনও দুর্গাস্তব, কখনও আবার রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বাংলা জয়গান গাইলেন মোদী। এদিন বাবুল সুপ্রিয় এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী।  দিল্লিতে থেকেও কলকাতায় থাকার অনুভূতি হচ্ছে তাঁর, এমনটাই জানান মোদী। 'বাংলার মাটি বাংলার জল'-ও দু'কলি পাঠ করো শোনান মোদী।

বিজ্ঞানে জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, সিনেমা জগতে সুচিত্রা সেন, ঋত্ত্বিক ঘটকদের অবদানের কথাও উল্লেখ করেন মোদী। মা দুর্গার আরাধনার পাশাপাশি করোনা সংকটের কথাও স্মরণ করিয়ে দেন মোদী। দুর্গাপুজোর সময় মাস্ক ব্যবহার করে করোনা প্রতিরোধ করার কথা বলেন মোদী। দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজো এবং দীপাবলীরও শুভেচ্ছা জানান মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.