রাতে পেঁচা দেখলে আপনার জীবনে কী ঘটতে পারে জানেন?
Odd বাংলা ডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশের কহন ও পরম্পরা বিশ্লেষণ করে মার্কিন প্যারনর্মাল বিশেষজ্ঞ সিন্থিয়া ক্যালহন জানাচ্ছেন, পেঁচা দেখতে পেলে কী ভাবে প্রভাবিত হতে পারেন আপনি।
• পেঁচা দেখার অব্যবহিত পরে যদি কোনও খারাপ কিছু ঘটে, তা বুঝতে হবে কোনও বড় দুর্বিপাক ঘটতে চলেছে আপনার জীবনে।
• ওয়েলশ-এর প্রাচীন বিশ্বাস, যদি কোনো গর্ভবতী নারী পেঁচার ডাক শোনেন। তা হলে তাঁর বেদনাহীন প্রসব হবে।
• পেঁচা দেখার ফলে আপনার দূরদৃষ্টিও বৃদ্ধি পেতে পারে। কেন না, পেঁচাকে জ্ঞানের প্রতীক বলে মনে করতেন প্রাচীন গ্রিকরা।
• প্রাচীন রোমানদের বিশ্বাস ছিল, পেঁচা দেখলে কোনও গোপন সংবাদ সম্পর্কে অবহিত হওয়া যায়।
• আমেরিকার প্রাচীন বাসিন্দারা মনে করতেন, পেঁচা মৃত্যুর দূত।
এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে প্রশ্নোত্তরের সোশ্যাল মিডিয়া ‘কোরা’-য় প্রকাশিত একাধিক ব্যক্তির উত্তর। তাঁরা জানিয়েছেন— রাতে পেঁচা দেখার অর্থ হল, পেঁচার খিদে পেয়েছে। সে খাবার খুঁজতে বেরিয়েছে।





Post a Comment