শবদেহ দেখলে করুন এই চারটি কাজ! পূণ্যলাভ হবেই হবে..
Odd বাংলা ডেস্ক: শবযাত্রা নিয়ে মানুষের বহু সংস্কার রয়েছে। জেনে নিন, শবযাত্রার সময়ে কোন কোন কাজ করলে পুণ্যলাভ হবে—
চোখের সামনে দিয়ে শবযাত্রা গেলে দাঁড়িয়ে পড়ুন। প্রথমে শবযাত্রাটিকে এগিয়ে যেতে দিন। তার পর ভগবানের উদ্দেশে মৃত ব্যক্তির আত্মার শান্তির কামনা করুন।
শবদেহ দেখলে মনে মনে রামনাম জপ করুন। তুলসীদাসের ‘রামচরিতমানস’ অনুসারে, রামনাম জপ করলে ভগবান শিব প্রসন্ন হন। শিবপুরাণে বলা হয়েছে, মৃত্যুর পরে আত্মা পরমাত্মা অর্থাৎ শিবের দেহে বিলীন হয়ে যায়। সেই জন্যই শবদেহ দেখলে রামনাম জপ করতে বলা হয়।
শবযাত্রার সামনে পড়ে গেলে মৌন থাকতে হয়। গাড়ি বা বাইকে থাকলে অযথা হর্ন বাজানো উচিত নয়। মৃত ব্যক্তির প্রতি যথাযথ সম্মান প্রদর্শিত হয় নীরবতাতেই।





Post a Comment