হৃৎপিণ্ড ঘাড়ে! এভাবেই ঘুরে বেড়ান এই মহিলা!

Odd বাংলা ডেস্ক: ব্রিটেনের ৩৯ বছর বয়সী সেলওয়া হুসাইন তার হৃৎপিণ্ড নিজেই ঘাড়ে করে ঘুরে বেড়ান। তবে হৃৎপিণ্ডটি কৃত্তিম। এই কৃত্তিম হৃৎপিণ্ডই বাঁচিয়ে রাখছে সেলওয়া হুসাইনকে।

দুই সন্তানের জননী সেলওয়া ছয় মাস আগে খুবই মুমূর্ষু অবস্থায় তার পারিবারিক চিকিৎসকের সরনাপন্ন হন। সেখান থেকে তাকে নেওয়া হয় এসেক্সের একটি স্থানীয় হাসপাতালে। সেখানে তিনি জানতে পারেন তার হার্ট শরীরে রক্ত সঞ্চালন করতে পারছে না।

এর চারদিন পর তাকে নেওয়া হয় হেয়ারফিল্ড হাসপাতালে। বিশ্ব বিখ্যাত এ হাসপাতালের হৃদ বিশেষজ্ঞদের রীতিমত যুদ্ধ করতে হয় সেলওয়াকে বাঁচিয়ে রাখতে। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে, তার হৃৎপিণ্ড স্থানান্তরের ধকল সহ্য করার অবস্থায়ও ছিল না।

সবশেষে, তার স্বামী আল হুসাইনের অনুমতি নিয়ে ছয় ঘণ্টা অস্ত্রপচার শেষে তার দেহে বসানো হয় কৃতিম হৃৎপিণ্ড। সরিয়ে ফেলা হয় দেহের প্রাকৃতিক হৃৎপিণ্ড। এরপর থেকেই সেলওয়াকে বয়ে বেড়াতে হয় এ কৃত্তিম হৃৎপিণ্ডটি।

কৃত্তিম এ অস্ত্রোপচার স্থাপনের নেতৃত্ব দেন সার্জন ডা. ডায়ানা গার্সিয়া সাইজ। সার্বিক সহায়তায় ছিলেন হেয়ারফিল্ড হাসপাতালের হৃৎপিণ্ড প্রতিস্থাপন বিভাগের প্রধান ডা. অ্যান্ড্রে সাইমন। আর হৃদপিণ্ডটি প্রস্তুত করেন যুক্তরাষ্টের একটি প্রতিষ্ঠান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.