আনলক ৫.০-এর সময়সীমা বাড়ল, স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলির জন্য কী নির্দেশ দিল কেন্দ্র, জেনে নিন

Odd বাংলা ডেস্ক: আনলক ৫.০-এর সময়সীমা বর্ধিত করল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে, এটি আনলক ৬ নয়, পরিবর্ধিত আনলক ৫.০ চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কিন্তু স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি কীভাবে চলবে, কীভাবে পড়াশোনা চালিয়ে যাবে ছাত্র-ছাত্রীরা, তা একাধিক দফায় জানিয়ে দিল কেন্দ্র। 

১) বিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে কি না, ক্লাস পুনরায় শুরু করা উচিত কি না তা সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরেই দায়িত্ব দেওয়া হয়েছে।

২) ভাইরাসের সংক্রমণ এড়াতে অনলাইন ক্লাসে উৎসাহ দেওয়া হচ্ছে। তাই শারীরিক দূরত্ববিধি বজায় রাখার জন্য শিক্ষার্থীদের বাড়ি থেকেই অনলাইন ক্লাস চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। 

৩) তবে, কোনও শিক্ষার্থী যদি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে বাবা-মা বা অভিভাবকদের একটি লিখিত সম্মতি নেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন- 'হিমের পরশ লেগেছে হাওয়ার 'পরে', দুয়ারে হেমন্ত, শীতের আগমন হবে কবে?

৪) রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কেন্দ্রের আনলক ৫.০ নির্দেশিকা মেনে তাদের নিজ নিজ ইউনিটের পরিস্থিতি অনুসারে এসওপি প্রস্তুত করতে হবে।

৫) উচ্চতর প্রতিষ্ঠানগুলি কেবলমাত্র বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগে যাদের ল্যাবরেটরি ওয়ার্ক এবং এক্সপেরিমেন্ট করার প্রয়োজন পড়বে সেই পিএইচডি এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে।

৬) স্কুলে উপস্থিতি সম্পূর্ণ পিতামাতার সম্মতিতে হতে হবে। স্কুল-কলেজ এবিষয়ে জোর খাটাতে পারবে না। 

৭) বিদ্যালয়গুলিকে শারীরিক দূরত্ব নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের বসার পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন দলের প্রবেশের সময় এবং প্রস্থানের সময়সূচী স্থির করতে হবে।

৮) স্কুলে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ছাত্র এবং শিক্ষকদের অবশ্যই সর্বদা মাস্ক পরতে হবে।

৯) বিদ্যালয়ের সমস্ত অংশের পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্যানিটাইজেশন, হাত ধোয়া ও জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বসার পরিকল্পনা, নিরাপদ পরিবহন পরিকল্পনা, টাইম টেবিল ও ক্লাসের সময়, প্রবেশ ও প্রস্থান সতর্কতা নিশ্চিত করা বাধ্যতামূলক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.