বাড়িতে শঙ্খ রাখলে কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে, জানাচ্ছে বাস্তুশাস্ত্র
Odd বাংলা ডেস্ক: শাঁখ বা শঙ্খ হল একটি সমুদ্রিক শামুক জাতীয় এক প্রাণী, যা হিন্দু ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সেই বৈদিক যুগ থেকে। এটি থাকে শ্রী বিষ্ণুর হাতে এবং হিন্দুদের যে কোনও মঙ্গল অনুষ্ঠানে শঙ্খধ্বনি শুভ বলে মনে করা হয়। কিন্তু, বাড়িতে শাঁখ রাখার সময় আপনাকে নিয়ম অবশ্যই মেনে চলতে হবে, এমনটাই পরামর্শ দেয় বাস্তুশাস্ত্র।
১) বাড়িতে শাঁখ থাকলে তা অবশ্যই দিনে দু'বার বাজাতে হয়, সকালে একবার ও সন্ধ্যায় একবার।
২) গৃহে শাঁখ আনলে কখনওই একটি আনা উচিত নয়। জোড়া শঙ্খ এনে তা আলাদা রাখার কথা বলে বাস্তু শাস্ত্র।
৩) পুজোর শাঁখ সব সময়ে দৈনন্দিন ব্যবহারের শাঁখের তুলনায় উপরে রাখা উচিত।
৪) যে শাঁখে দৈনন্দিন ফুঁ দিয়ে বাজানো হয়, তা আলাদা করে একটি হলুদ কাপড়ের উপর রাখা উচিত।
৫) পুজোর জন্য শঙ্খটি গঙ্গাজলে ধুয়ে একটি সাদা কাপড়ে মুড়ে রাখার কথা বলে বাস্তুশাস্ত্র।
৬) দৈনন্দিন ব্যবহারের শাঁখ, পুজোয় জল দেওয়ার দন্য কখনওই ব্যবহার করা উচিত নয়।
৭) শাঁখ কখনওই শিবলিঙ্গের উপরে রাখা উচিত নয়। এমনকি, শিবলিঙ্গের সঙ্গে ছোঁয়াও যেন না লাগে সেদিকে নজর রাখতে হবে।
৮) মহাদেব ও সূর্যদেবকে জল দেওয়ার সময় কখনওই কোনও শঙ্খ ব্যবহার করা হয় না।
৯) একই কাজের জন্য ব্যবহৃত দুটি শঙ্খ, একই জায়গায় কখনওই রাখা উচিত নয়।





Post a Comment