ষষ্ঠীর দিনেই ভাঙল রেকর্ড, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ৪,১৫৭ জন
Odd বাংলা ডেস্ক: উৎসবের আবহে পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত চব্বিশ ঘণ্টায় গোটা রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৫৭ জন মানুষ। এর ফলে বৃহস্পতিবার সারা রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ৩ লক্ষ৩৭ হাজার ২৮৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬৪ জনের এবং গোটা রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৩০৮। পশ্চিমবঙ্গে করোনা অ্য়াক্টিভ মামলা রয়েছে ৩৬ হাজার ৬৪। রাজ্য সরকারের তরফে প্রকাশিত বুলেটিনে প্রকাশ করা হয়েছে এমনই পরিসংখ্যান।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬০৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৪ হাজার ৯১১ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৮৭.৪৪ শতাংশ। অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭৩৮০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭২৫৬), দক্ষিণ ২৪ পরগনা (২২৯৭), পশ্চিম মেদিনীপুর (১৭৫৬),হুগলি (১৬৯৭), নদিয়া (১৬৪০), হাওড়া (১৫৮৩),পূর্ব মেদিনীপুর (১২৬০)।





Post a Comment