যোগী রাজ্যে নবরাত্রির অনুষ্ঠান থেকে ফেরার সময় গণধর্ষণের শিকার ১৯ বছরের তরুণী



Odd বাংলা ডেস্ক:  উৎসবের মরশুমেও গণধর্ষণ! ফের নাম জড়াল যোগী রাজ্যের। উত্তরপ্রদেশের মহোবা জেলার পানওয়াডি এলাকায় নবরাত্রি অনুষ্ঠানে অংশ নেওয়ার ১৯ বছর বয়সী এক তরুণীকে তিনজন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে এই কিশোরী যখন নবরাত্রির উৎসবে দেবী দুর্গার আরতিতে যোগ দিয়ে বাড়ি ফিরছিল তখন তিন অভিযুক্ত তাকে অপহরণ করে এবং ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সুপার অরুণ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, পানওয়াডি এলাকায় ধর্ষণের ঘটনাটি প্রকাশ্যে এসেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং ইতিমধ্যেই তিনজনকেই গ্রেফতার করা হয়েছে।  এসপি জানিয়েছেন, অভিযুক্তরা ওই তরুণীকে তার বাড়ির পিছনের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।

অভিযুক্ত ব্যক্তিদের বুধবার রাতেই গ্রেফতার করা হয়েছিল এবং মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.