এই দোষ কাটাতে আজ করুন বিষ্ণুর পুজো! কলাগাছের কিন্তু বিশেষ প্রয়োজন..
Odd বাংলা ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিবাহের জন্য গুরুগ্রহ সহায় থাকা খুবই প্রয়োজনীয়। যাঁদের কোষ্ঠীতে গুরুগ্রহের স্থান ভাল নয়, তাঁদের ঠিক সময়ে বিয়ে হয় না বা বিভিন্ন বাধা আসে। সনাতন ধর্ম অনুযায়ী, কয়েকটি উপায়ে এই দোষ কাটানো যায়।
বৃহস্পতিবার সকাল সকাল কলাগাছের নীচে একটি কাপড় পেতে সেখানে বৃহস্পতি ও ভগবান বিষ্ণুর পুজো করুন।
কলাপাতার উপরে এই দুই দেবতার মূর্তি রেখেও পুজো করতে পারেন। এতেও ফল পাবেন।
গরুর দুধ ও হলুদ ফুল, চন্দন, গুড়, ছোলার ডাল হলুদ পোশাক দিয়ে দুই দেবতার অভিষেক করুন।
দুই দেবতাকে হলুদ ফল ও সবজি নিবেদন করুন।
এর পরে ঘি দিয়ে প্রদীপ জ্বালান।
প্রতি বৃহস্পতিবার এই নিয়ম মেনে পুজো করলে বিবাহের বাধাগুলি কেটে যায়।





Post a Comment