প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তেলেঙ্গানায়, এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন!


Odd বাংলা ডেস্ক: বুধবার তেলেঙ্গানায় ভারি বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই ৩০ জনের মৃত্যু হয়েছে বলে খবর, সংখ্যাটা হায়দরাবাদেই ১৫ জন, যার মধ্যে রয়েছে একটি ২ মাসের শিশুও! ভাইরাল হওয়া একাধিক ছবিতে দেখা গিয়েছে রাস্তাঘাত কার্যত নদীর আকার ধারণ করেছে। গাড়িগুলি পুরোপুরিভাবে জলের তলায় ডুবে গিয়েছে এবং বিল্ডিংগুলিও কার্যত জলমগ্ন। 

অপেক্ষাকৃত নীচু অঞ্চলগুলিতে জল জমে যাওয়ার কারণে জলমগ্ন হয়ে মৃত্যু হয়েছে অনেকের। রাতভোর বৃষ্টির জেরে ১০টি বাড়ি ধসে গিয়েছে বলে খবর। দেওয়াল ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৯ জনের। বুধবার রাত থেকে ফের বৃষ্টি শুরু হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা।  

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই. এস. জগম্নোহন রেড্ডির সঙ্গে কথা বলেছেন। প্রবল বর্ষণের জেরে অন্ধ্রপ্রদেশেও ব্যপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি। তিনি বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াবে বলেও আশ্বস্ত করেছেন অমিত শাহ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.