যুদ্ধ জয়, কোভিড নেগেটিভ সৌমিত্র চট্টোপাধ্য়ায়


Odd বাংলা ডেস্ক: ৮৫ বছর বয়স্ক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অবশেষে করোনামুক্ত হলেন। বুধবার রাতেই তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কলকাতার মিন্টোপার্কের কাছে যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি সেই হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। 

বর্ষীয়ান এই অভিনেতাকে মাঝে মাঝে অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে বটে, তবে কথা বললে সাড়া দিচ্ছেন তিনি। হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় তাঁর আর একবারও জ্বর আসেনি। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.