করোনাভাইরাসের দ্বিতীয় স্রোত সামাল দিতে ফ্রান্সে জারি হল কড়া কারফিউ


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের দ্বিতীয় স্রোতে ভাসতে পারে ফ্রান্স, আর সেই আশঙ্কা থেকেই কড়া নাইট কারফিউ জারি করল ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যান্যুয়েল মাঁকর। প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, প্যারিসের পাশাপাশি আরও আটটি শহরে নাইট কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন রাত ৯টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে নাইট কারফিউ। 

অন্তত আগামী ৪ সপ্তাহ এই নিয়মই বলবৎ থাকবে। প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, প্রত্যেকটি মানুষকে সরকারি এই নির্দেশ মেনে চলতে হবে। এই সময়ের মধ্যে কেউ বাড়ির বাইরে পা রাখতে পারবেন না। কারফিউ-এর পাশাপাশি জরুরী অবস্থাও জারি করা হয়েছে বলে খবর। 

গোটা ইওরোপজুড়ে করোনাভাইরাসের দ্বিতীয় স্রোত আঘাত হেনেছে। আর সেই কারণেই ফের ইওরোপের একাধিক দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ফ্রান্স ছাড়াও ইতালি, স্পেন এবং নেদারন্যান্ডস-এও ছবিটা একইরকম। ইতিমধ্য়েই নেদারল্যান্ডস খানিকটা হলেও বন্ধ রাখা হয়েছে। রোজ রাত ১০টার পর থেকে সেখানে কড়া লকডাউন আরোপ করা হয়েছে। অন্যদিকে, স্পেনের উত্তর-পূর্ব অঞ্চল কাতালোনিয়ায় আগামী ১৫ দিনের জন্য পানশালা, রেস্তোরাঁ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.