উপত্যকায় ফের যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের! নিহত ২ ভারতীয় সেনা


Odd বাংলা ডেস্ক: পাকিস্তানের হামলায় জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রনরেখায় ২ সেনা নিহত হয়েছেন।  অভিযোগ, নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

হামলার পর উচিত জবাব দিয়েছে ভারতও। জম্মু ও কাশ্মীরের ওই অঞ্চলে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দার আনন্দ বলেন, রাজৌরি জেলায় এলওসির সুন্দরবানি সেক্টরে পাকিস্তান আর্মির হামলায় আহত ২ সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত দুজনের একজন নায়েক প্রেম বাহাদুর খাতরি ও অন্যজন রাইফেলম্যান সুখবীর সিংহ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজৌরী জেলা সংলগ্ন পুঞ্চে পাকিস্তানের গুলিতে জুনিয়র কমিশনড অফিসার নিহত হওয়ার ঠিক একদিন পর ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই হামলার ঘটনা ঘটল বলে খবর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.