মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস টিমে সকলেই মহিলা!
Odd বাংলা ডেস্ক: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, বৈচিত্র্য রেখে প্রশাসন গড়ে তুলবেন, যা দেশকে প্রতিফলিত করবে। এবার তিনি প্রেস সেক্রেটারি হিসেবে ঘোষণা করলেন জেন পিসাকির নাম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় হোয়াইট হাউসের কমিউনিকেশন পরিচালক ছিলেন জেন পিসাকি। এবার তিনিই জো বাইডেনের প্রেস সেক্রেটারি হচ্ছেন। জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, 'আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, প্রথমবারের মতো হোয়াইট হাউসের জ্যেষ্ঠ যোগাযোগ দল নারীদের সমন্বয়ে গঠিত হচ্ছে।'
জানা গিয়েছে, ভাইস প্রিসিডেন্ট কমলা হ্যারিসের হয়ে কাজ করবেন সায়মন স্যান্ডার্স ও অ্যাসলে ইটাইন্নে। বাইডেন মনে করেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে নিরন্তর কাজ করবে তাঁর দল।তিনি আরও বলেন, এই দক্ষ, অভিজ্ঞ জনসংযোগকারীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাদের কাজ করবেন এবং এই দেশকে আরও উন্নত করে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।





Post a Comment