অবাক কাণ্ড! মর্গের ভিতর উঠে বসল 'মৃত মানুষ', চেঁচিয়ে উঠল যন্ত্রণায়


Odd বাংলা ডেস্ক: চিকিৎসকদের গাফিলতির চরমতম উদাহরণ। রোগীকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। এরপর সেই রোগীকে নিয়ে যাওয়া হয় মর্গে। তারপর আচমকাই মর্গের ভেতর। এমন ঘটনা ঘটেছে কেনিয়ার এক ৩২ বছর বয়সী যুবক পিটার কিগেনের সঙ্গে। 

জানা যায়, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করার পর তাঁর দেহ মর্গে রাখা হয়েছিল। এমনকি তাঁর মৃতদেহ সমাহিত করার প্রস্তুতিও শুরু করা হয়েছিল। এমন সময় আচমকাই উঠে বসে সে। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। তাঁকে দেখে  তখন মর্গে উপস্থিত সবার চেক্ষু ছানাবড়া হওয়ার জোগাড়।

ওই যুবকের ডান পায়ে ফুটো করছিলেন মর্গের কর্মীরা। সেই ফুটো দিয়ে ফরমালিন প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল বলে কবর। তখনই যন্ত্রণায় চিৎকার করে ওঠেন তিনি। এর পরই তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেন তিনি। পেলেন এখ নতুন জীবন। জানা যায়, চিকিৎসকরা একের পর এক পরীক্ষা নিরীক্ষার পরও তাঁর শরীরে প্রাণ খুঁজে পাননি। ফলে তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন তাঁরা। পিটার কিগেনের দেহ রাখা হয় মর্গে। সেখানেই তাঁর শরীর থেকে রক্ত বের করার প্রক্রিয়া শুরু করবেন বলে ঠিক করেন কর্মীরা। তখনই ঘটে এই ঘটনা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.