মধ্যপ্রদেশের বনমন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখান করেছেন বিদ্যা বালন, বন্ধ করা হল অভিনেত্রীর ছবির শ্যুটিং
Odd বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশের মন্ত্রীর নৈশভোজের আমন্ত্রণে সাড়া দেননি অভিনেত্রী বিদ্যা বালন, আর সেই কারণেই বিদ্যা অভিনীত একটি ছবির শ্যুটিং বন্ধ হয়ে গেল মধ্যপ্রদেশে। বিদ্যা বালন সম্প্রতি তাঁর আসন্ন ছবি 'শেরনি'র শ্যুটিং করছিলেন মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের জঙ্গল এলাকায় শ্যুটিং-এর জন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানেই ছিলেন বিদ্যা।
সূত্রের খবর, আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবির শ্যুটিং-এর জন্য শ্যুটিং ইউনিটের গাড়িগুলিকে জঙ্গলে প্রবেশে বাধা দেওয়া হয়। জানা গিয়েছে, তার এরদিন আগেই মধ্যপ্রদেশের বনমন্ত্রী বিজয় শাহ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালনকে। আর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পর ঘটে এমন ঘটনা।
বালাঘাটের জেলা বন কর্মকর্তা (ডিএফও) প্রযোজনা সংস্থার গাড়িগুলিকে জঙ্গলে প্রবেশে বাধা দিয়ে বলেছিলেন, মাত্র দুটি গাড়ি প্রবেশের অনুমতি রয়েছে। মন্ত্রী অবশ্য গোটা বিষয়টিই অস্বীকার করেছেন। তিনি জানান, 'যাঁরা শ্যুট করার অনুমতি নিয়েছিলেন, তাঁদের অনুরোধে আমি সেখানে (বালাঘাট) ছিলাম, তাঁরাই আমাকে অনুরোধ করেছিলেন মধ্যাহ্নভোজন বা রাতের খাবারের জন্য। আমি বলেছি এখনই সম্ভব নয়, আমি মহারাষ্ট্রে গেলে তাঁদের সঙ্গে দেখা করব। দুপুরের খাবার বা রাতের বাতিল করা হয়েছিল, শুটিং নয়।'





Post a Comment