দেশে করোনার ভ্যাকসিন তৈরি হলে প্রথম পাবে ভারতের প্রতিবেশী দেশগুলি, আশ্বাস দিলেন বিদেশ সচিব
Odd বাংলা ডেস্ক: ভারতে করোনার টিকা তৈরি হলে, তা প্রথম পাবেন নেপালের মত প্রতিবেশী দেশগুলি, দু'দিনের নেপাল সফরে গিয়ে এমনটাই বললেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, 'সবাই যেন সাশ্রয়ী মূল্যে ভ্যাকসিন পায় আমরা সেই চেষ্টাই করব। টিকার প্রথম অগ্রাধিকার দেওয়া হবে নেপালের মত প্রতিবেশী দেশগুলোকে।
বিশ্বব্যাপী ভ্যাকসিনের সবচেয়ে বড় উৎপাদক হিসাবে ভারতের নাম করে শ্রিংলা আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট বলেছেন ভ্যাকসিন কেবল ভারতের মানুষের জন্য নয়, সবার জন্য। তিনি আরও বলেন, এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখা হব এবং ভ্যাকসিন বাজারে আসার সঙ্গে সঙ্গে নেপাল এর পূর্ণ সুবিধা পাবে।
সেইসঙ্গে করোনা মোকাবেলায় আর্থিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার কথা উল্লেখ করেন শ্রিংলা। তিনি বলেন, করোনার জন্য একটি জরুরি তহবিল তৈরি করা হয়েছিল, যেখানে নেপাল এক বিলিয়ন ডলার অনুদান দিয়েছে যার জন্য ভারত সরকার কৃতজ্ঞ। এতে স্বাস্থ্য বিশেষজ্ঞের অনেকটাই সাহায্য হয়েছে। এর জেরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গ্যায়ালিকে ২ হাজার বোতল রেমডেসিভির উপহার দিয়েছিলেন শ্রিংলা।
বিদেশ সচিব আরও বলেন নেপাল ও ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে চেষ্টা হবে দু'দেশের সম্পর্ককে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। এমনকিকরোনা মহামারীর সবচেয়ে খারাপ পর্যায়েও এটা নিশ্চিত করা হয়েছে যে দুটি দেশের মধ্যে যাতে প্রয়োজনীয় পণ্য সরবরাহ চালু থাকে। অন্যদিকে, নেপালের পররাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, নেপালের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও সভ্যতার যোগসূত্র রয়েছে। সাম্প্রতিককালে, ভারতের সহায়তায় বেশ কয়েকটি বড় অবকাঠামো এবং আন্তঃসীমান্ত সংযোগ প্রকল্পের সাহায্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার হয়েছে। এই সফরটি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করার সুযোগ হবে বলেও জানান তাঁরা।





Post a Comment