পড়াশোনা, অনলাইন পরীক্ষার চাপ কমাতে, রোজের খাবারে অবশ্যই খাও এই ৪টি খাবার!


Odd বাংলা ডেস্ক:
একেই মহামারী, তারওপর আবার ঘরে বসে অনলাইনে পরীক্ষা! এই সময় মানসিক চাপ খুবই স্বাভাবিক। পরীক্ষা এবং পড়াশোনার চাপে রাতে ঘুম না হওয়া, খাবার হজম না হওয়া, সর্বপরি শরীরের ওপর একটা দারুণ চাপ পড়া- এসব তো লেগেই থাকে। তাই আজ তোমাদের জন্য রইল এমন চারটি খাবারের খোঁজ যেগুলি তোমরা যদি রোজকার খাবারের তালিকায় রাখো, তাহলে পরীক্ষা ও পড়াশোনাজনিত মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পাবে।

১) নাশপাতি- অপরিহার্য খনিজ পদার্থের একটি চমৎকার উৎস হল নাশপাতি। এতে থাকে প্রচুর ভিটামিন সি। সেইসঙ্গে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় মানসিক চাপ কমিয়ে স্নায়ু শিথিল করতে সাহায্য করে নাশপাতি।

২) চেরি- চেরিতে মেলাটোনিন থাকায়, তা ঘুম বাড়াতে সাহায্য করে। দৈনন্দিন খাবারে চেরি যোগ করলে তোমাদের ঘুমের চক্র পরিচালনা এবং নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে, আর ঘুমও খুব ভাল হবে। ফলে, পরীক্ষার চাপ অনেকটাই কম অনুভব হবে।

৩) দুধ- দুধ দেখলে অনেকেই নাক শিঁটকোয়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দুধ ভিটামিন বি-১২ এর একটি খুব ভাল উৎস, যা মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এতে ট্রিপটোফ্যান থাকে যা ঘুমের চক্র নিয়ন্ত্রণও করে। তাই পরীক্ষার সময় অবশ্যই দুধ খাও।

৪) ডিম- ডিমে প্রোটিন, কোলাইন, ভিটামিন বি সমৃদ্ধ। ডিম স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রয়োজনীয় এবং ডিম স্মৃতিশক্তি বৃদ্ধিতেও সাহায্য করে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.