মাত্র ২টি উপকরণে বানিয়ে নিতে পারেন চকোলেট কেক! দেখে নিন চটজলদি রেসিপি
Odd বাংলা ডেস্ক: দরজায় কড়া নাড়ছে শীত, আর হাতে গোনা কটা দিন পরেই তো ক্রিসমাস। আর এই সময় কেক খাওয়াটা মাস্ট। আর চকোলেট কেক খেতে কে না ভালবাসে। আর সেইসব বিষয় মাথায় রেখেই আজ আপনাদের জন্য রইল সুস্বাদু চকোলেট কেক রেসিপি, তাও আবার কেবল দুটি উপকরণের সাহায্যে।
এটি বানাতে লাগবে ৪টে ডিম এবং চকোলেট চিপস
প্রণালী-
- সবার প্রথমে একটা বাটিতে চকোলেট চিপস নিয়ে তা মাইক্রোওয়েভে এক মিনিট গরম করে নিন।
- এবার ৪টে ডিমে থেকে কুসুম এবং সাদা অংশটা আলাদা করে নিন।
- এবার ডিমের সাদা অংশটা ফোমের মতো না হয়ে যাওয়া পর্যন্ত ভালভাবে ফেটাতে থাকুন।
- এবার কুসুমের মধ্যে গলানো চকোলেটটা মিশিয়ে দিন। এরপর এর মধ্যে ফেটানো ডিমটা মিশিয়ে দিন।
- এবার মিশ্রণটাকে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিট বেক করুন।
- কেক তৈরি, চাইলে ওপর থেকে গলানো চকোলেট ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।





Post a Comment