স্ট্যাচু অব লিবার্টি থেকেও বেশি ভিড় হচ্ছে 'স্ট্যাচু অব ইউনিটি'-তে, জানাল গুজরাট সরকার
Odd বাংলা ডেস্ক: করোনা আবহেও পর্যটকদের ঢলে নজির গড়ল গুজরাটের স্ট্যাচু অব ইউনিটি। সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির থেকেও অধিক জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ববাসীর কাছে। গুজরাটের কোভাডিয়ায় বিশ্বের দীর্ঘতম এই স্ট্যাচুর পাশাপাশি রয়েছে ডায়েট পার্ক, আরোগ্য ভ্যান, তাঁবুতে থাকার সুবিধা এবং রিভার রাফটিং-এর মতো অ্যাডভেঞ্চারেরও সুবিধা মিলবে। আর এই কারণেই হয়তো মানুষের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্থান।
নর্মদা নদীর তীরে সাতপুরা ও বিন্ধায়াচল পাহাড়ের মাঝখানে অবস্থিত এই শহরটিকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 'একটি অবশ্য দর্শনীয় স্থান' বলে বর্ণনা করেছিলেন। গুজরাটের অতিরিক্ত মুখ্য সচিব রাজীব গুপ্ত, যিনি এই প্রকল্পের শুরুর দিন থেকেই যুক্ত ছিলেন, তাঁর কথায়, সকলের জন্য এই জায়গাটিকে একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলাটাই ছিল প্রধানমন্ত্রীর লক্ষ্য।
শুধু কি তাই, ছোট বড় একাধিক পর্যটন ক্ষেত্রের পাশাপাশি প্রকৃতিপ্রেমীদের জন্যও কিন্তু এটি একটি আদর্শ স্থান। এখানে রয়েছে সর্দারভাই জুলজিক্যাল পার্ক, জিওডেসিক অ্যাভিয়ারি ডোম, যা প্রায় ১১০০ পশু-পাখী এবং বৃক্ষের আবাসস্থল।





Post a Comment