ফের জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়, আজ ফের নামতে পারে তাপমাত্রা
Odd বাংলা ডেস্ক: গতকালের চেয়ে ফের তাপমাত্রা কমল কলকাতায়। আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। গতকাল দেখা গিয়েছিল এক ধাক্কায় উষ্ণতা বেড়েছে ২ ডিগ্রি। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে আজ তাপমাত্রা ১৯ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
তবে হাওয়া অফিসের তরফে আগে থেকে পূর্বাভাস জারি করা হয়েছিল যে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবে তাপমাত্রা। সেইসঙ্গে ভোরের দিকে অনুভূত হবে একটা শিরশিরানিভাব।
পাশাপাশি আগামীকাল অর্থাৎ রবিবার ফের একধাক্কায় আও অনেকটাই নামবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ। এখন শহর ও শহরতলিতে এবং বিভিন্ন জেলায় শীতের আমেজ বজায় থাকবে।





Post a Comment