করোনা ভ্যাকসিনের প্রস্তুতি কতদূর, পরিস্থিতি পর্যালোচনা করতে আহমেদাবাদে মোদী, যাবেন আরও ২ শহরে


Odd বাংলা ডেস্ক: ভারতে করোনার টিকা তৈরির কাজ কতদূর, প্রয়োজনীয় বিধি মেনে টিকা তৈরি করা হচ্ছে কি না, সেসব সরেজমিনে খতিয়ে দেখতে আজ দেশের তিন শহরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর সফরসূচী অনুসারে আজ সকালে গুজরাতের আহমেদাবাদ গিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর চাঙ্গোদার শিল্প এলাকায় জাইডাস ক্যাডিলার গবেষণাগারে যাওয়ার কথা রয়েছে।তিনি পৌঁছেও গিয়েছেন। সেখান থেকে যাবেন হায়দরাবাদের জিনোম ভ্যালিতে, ভারত বায়োটেকের গবেষণাগারে। সবশেষে যাবেন পুনার সেরাম ইনস্টিটিউটে।

সফরসূচি অনুসারে, সকাল ১০টার মধ্যেই জাইডাস ক্যাডিলার কারখানায় পৌঁছান মোদী। ওই সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, তাদের কোভিড ভ্যাকসিন জাইকভ-ডি'এর প্রথম পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। সেই ট্রায়াল সফল হওয়ার পর গচ অগাস্ট মাস থেকে দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালও তারা শুরু করেছে।

ভ্যাকসিন তৈরির দৌড়ে বেশ খানিকটা এগিয়ে ভারত বায়োটেকও। সেই সংস্থার দাবি, নতুন ইংরেজি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই তাদের টিকা ভারতের বাজারে চলে আসতে পারে। অন্যদিকে সেরাম ইনস্টিটিউট অ্যাস্ট্রাজেনেকার ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে কোভিড টিকা তৈরি করেছে। সেরাম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী এপ্রিলেই সাধারণের জন্য অক্সফোর্ডের টিকা ভারতের বাজারে আনা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.