রাতভোর গুলির লড়াই কাশ্মীরে, ভারতের পাল্টা আক্রমণে মৃত ৫ পাক সেনা


Odd বাংলা ডেস্ক:
রাতভোর গোলা-গুলিতে উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শুক্রবার, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার সঙ্গে ব্যপক গুলির সংঘর্ষ হয়। যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। ভারতীয় সেনার পাল্টা গুলিতে ৫ পাক সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও ৩।

সূত্রের খবর, বিনা প্ররোচনায় বৃহস্পতিবার গভীর রাত থেকে পাক সেনারা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে মানকোট সেক্টরের অসামরিক সেনাছাউনি লক্ষ্য করে গুলি ও শেল ছুঁড়তে। পাক সেনার হামলায় বেশ কিছু অসামরিক সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টা আক্রমণ চালায় ভারতীয় সেনারাও। নিরাপত্তারক্ষীর গুলিবৃষ্টিতে পাক সীমান্তের ৫সেনার মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম আরও ৩ সেনা। এছাড়া পাক সীমান্তের বেশ কয়েকটি ব্যাংকারও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দুই সীমান্তে দুই পক্ষের মধ্যে প্রায় ২ ঘন্টা ধরে  চলে সংঘর্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.