করোনা আবহেই নতুন ব্যবসা শুরু করলেন শিল্পা শেট্টি, খুলে ফেললেন ঝাঁ-চকচকে রেস্তোরাঁ
Odd বাংলা ডেস্ক: এবার উদ্যোগপতির ভুমিকায় শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রা। করোনা মহামারি পরিস্থিতিতেই খুলে ফেললেন নিজেদের রেস্তোরাঁ। অত্যাধুনিক অন্দরসজ্জাবিশিষ্ট তাঁদের এই বিলাসবহুল রেস্তোরাঁটা মুম্বই শহরের ওরলিতে অবস্থিত। তাঁর রেস্তোরাঁর নাম রেখেছেন 'ব্যাস্টিয়ান'।
রেস্তোরাঁর আলোকসজ্জা, আসবাবপত্র সবকিছুই চোখে পড়ার মতো। এমনিতেই ফিটনেস ফ্রিক শিল্পা নিজের ইউটিউব চ্যানেলে নিত্যনতুন রান্নার পদ শেয়ার করেন। আর এবার নিজেই হলেন একটি রেস্তোরাঁ মালকিন। প্রায় ৮ হাজার বর্গফুট ব্যপ্তি বিশিষ্ট এই রেস্তোরাঁ হতে পারে ভোজনরসিকদের জন্য অন্যতম সেরা ঠিকানা।
ফিটনেস ফ্রিক শিল্পা গোটা লকডাউনে বাড়ির সমস্ত কাজ নিজে হাতে সামলেছেন, সেইসঙ্গে সামলেছেন বাড়ির খুদে সদস্যদেরও। সেইসঙ্গে তিনি নিত্যনতুন খাবারের সন্ধান দিতেন তাঁর ইউটিউব চ্যানেলেও। আর এবার নিজেই হয়ে গেলেন রেস্তোরাঁর মালকিন।





Post a Comment