প্রায় ৪০০ বছর পর আকাশে দেখা যাবে বিরল মহাজাগতিক ঘটনা, এক হচ্ছে বৃহস্পতি-শনি


Odd বাংলা ডেস্ক: আগামী ২১ ডিসেম্বর রাতের আকাশের দিকে চোখ রাখলে দেখা যাবে এক অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনা। দেখা যাবে একটি উজ্জ্বল তারা, যদিও তারা 'নক্ষত্র' নয়, তারা গ্রহ, একটি নয়, তাও আবার দুটো। ৩৯৭ বছর পর আগামী ২১ ডিসেম্বর তারিখে সবচেয়ে কাছাকাছি আসতে চলেছে বৃহস্পতি এবং শনি। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ১৬২৩ সালের পর কখনওই এত কাছাকাছি আসেনি এই দুটি গ্রহ-এমনটাই জানিয়েছেন এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি। তিনি এই মহাজাগতিক ঘটনাকে 'মহা সংযোগ' নাম দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, মহাকাশের দুটো বস্তু যখন কাছাকাছি আসে তখন তাকে বলা হয় সংযোগ বা 'কনজাঙ্কশন'। বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে কোনও কোনও সময় তা মহা সংযোগ বা 'গ্রেট কনজাঙ্কশন' বলা যায়। ২১ ডিসেম্বরের ঘটনাও ঠিক তাই হবে। 

আরও জানা গিয়েছে, বিশালাকার দুই গ্রহকে পৃথিবী থেকে একটা উজ্জ্বল আলোকবিন্দুর মতো দেখাবে বলে জানিয়েছেন দেবীপ্রসাদবাবু। দেশের বেশিরভাগ বড় শহর থেকেই সন্ধের পর থেকে দেখা যাবে এই বিরল দৃশ্য। জানা গেছে, ২১ তারিখ বৃহস্পতি এবং শনির মধ্যে দূরত্ব হয়ে দাঁড়াবে মাত্র ৭৩.৫ কোটি কিলোমিটার।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.