ডাকলে মিলছে সাড়া, সঙ্কটজনক হলেও স্থিতিশীল বুদ্ধদেব ভট্টাচার্য
Odd বাংলা ডেস্ক: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। শুক্রবার সকালে মেডিক্যাল বুলেটিনে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব। তবে এখনও তাঁকে ভেন্টিলেটারেই রাখা হয়েছে। তবে, তাঁকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে না। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার ব্যপক কোনও বদল ঘটেনি। বলা যায়, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধবাবু। ডাকলে সাড়া দিচ্ছেন এবং চোখ খোলার চেষ্টাও করছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে ১১ সদস্যের একটি মেডিক্যাল টিম। শুক্রবার সকালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, তাঁর রক্তচাপ ১৩০/৬০। পালস রেট প্রতি মিনিটে ৭৬। মূত্রনিষ্ক্রমণ সন্তোষজনক। অক্সিজেনের মাত্রার কিছুটা উন্নতি হয়েছে। কার্বন ডাই অক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্য ভাবে কমেছে।





Post a Comment