আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসে যাবে করোনার টিকা, আশাবাদী মোদী


Odd বাংলা ডেস্ক: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে চলেছে করোনার ভ্যাকসিন, শুক্রবার সর্বদলীয় বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কথায় খানিকটা হলেও মিলেছে স্বস্তি। প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণও। 

এদিনের সর্বদলীয় বৈঠক শেষে মোদী ঘোষণা করেন, সারা দেশে এই মুহূর্তে ৮টি করোনার ভ্যাকসিনের ট্রায়াল চলছে, যা এই মুহূর্তে ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরকারের হাতে চলে আসবে টিকা। আর বিজ্ঞানীরা সবুজ সংকেত দিলেই শুরু হয়ে যাবে টিকাকরণ। 

টিকা আসার পর তা দেওয়া হবে অগ্রাধিকারের ভিত্তিতে। জানা গিয়েছে, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, প্রথম সারির করোনা যোদ্ধা, পুলিশ, ক্রনিক ডিজিজ রয়েছে এমন ব্যক্তিদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকাকরণ করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন যে, দেশের বিজ্ঞানীরা আশাবাদী যে তাঁরা সফলভাবে টিকা প্রস্তুত করতে পারবেন। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদীও আশাবাদী যে, রাজ্য এবং কেন্দ্রের মিলিত প্রয়াসে টিকাকরণে কোনও সমস্যা হবে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.