করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামুলক নয়, জানালেন জো বাইডেন


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের টিকা পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের তা নিতে বাধ্য করা হবে না বলে জানিয়েছেন সদ্য-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ এড়াতে মাস্ক পরার ব্যাপারে সিডিসির নতুন নির্দেশিকার পর এ কথা বললেন জো বাইডেন। 

এমনকি করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের অনুষ্ঠানও জাঁকজমকপূর্ণ না হওয়ার প্রত্যাশা করেছেন জো বাইডেন। এক বক্তব্যে জো বাইডেন বলেন,'আমার শাসনকালে মার্কিন নাগরিকদের সঠিক কাজে আগ্রহী করার ব্যাপারে সব ধরনের কাজ করব। তাঁরা যখন সঠিক কাজটি করবেন, তা ভাল ফল নিয়ে আসবে।'

২০২১ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। এ ব্যাপারে বাইডেন বলেন, সেদিন একটি অনুষ্ঠান হবে বলে তিনি জানেন। কিন্তু কীভাবে আয়োজনের প্রস্তুতি চলছে সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলেও জানান তিনি। তবে তিনি আশা করছেন করোনার আবহে সীমিত পরিসরে আয়োজন করা হবে। বেশি মানুষের ভিড় হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.