আসছে বড়দিন, আর তার আগেই খোঁজ পাওয়া গেল যীশুখ্রীষ্টের ছোটবেলার ঘরবাড়ির


Odd বাংলা ডেস্ক: আর হাতে গোনা কটা দিন, তারপরই আসছে বড়দিন, মানে যীশুখ্রীষ্টের জন্মদিন। আর তার আগেই যীশুখ্রীষ্টের ধর-বাড়ির খোঁজ মিলল, পেলেন এক প্রত্নতাত্ত্বিক। তাঁর দাবি, এখানেই ছোটবেলা কাটিয়েছেন যীশু। 

সেইসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই কার্যত ভাইরাল হয়ে গিয়েছে। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক কেন ডার্কের মতে ছোট বেলায় ইজরায়েলের এই ঘরেই থাকতেন যীশু। তিনি দাবি করেছেন, তাঁর দাবির সপক্ষে তাঁর কাছে একাধিক প্রমাণও রয়েছে। 

আরও জানা গিয়েছে এই বাড়ির সন্তান পেতে তাঁর দীর্ঘ ১৪ বছর সময় লেগেছে। দীর্ঘ গবেষণার পর তিনি জানতে পেরেছেন যে, এই ঘরেই শৈশব কাটিয়েছেন যীশু। মাদার মেরি এবং ফাদার যোসেফের সঙ্গে এই ঘরেই থাকতেন যীশু। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.