চিনের তৈরি করা করোনার ভ্যাকসিনের ১.২ মিলিয়ন ডোজ পেল এই দেশ


Odd বাংলা ডেস্ক: চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি সিনোভ্যাকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ১২ লাখ ডোজ পেল ইন্দোনেশিয়ায়। সংক্রমণ ঠেকাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় রবিবার শেষ রাতে ফ্লাইটে করে ভ্যাকসিনের প্রথম লট পৌঁছায়। দ্বিতীয় লটে আরও ১৮ লক্ষ ডোজ ভ্যাকসিন আগামী মাসে পাবে ইন্দোনেশিয়া।

সোমবার ইন্দোনেশিয়া সরকারের করোনার মোকাবিলা দলের প্রধান আয়ারলাঙ্গা হারতার্তো বলেন, প্রথমবারে আসা ভ্যাকসিন ডোজ পরীক্ষা করেছে খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। সবার আগে স্বাস্থ্যকর্মী ও সর্বোচ্চ ঝুঁকিতে থাকা জনগণকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন, এই ভ্যাকসিনটি যে বর্তমানে উপলব্ধ রয়েছে, তা দেশের জন্য খুবই ভাল। এর মাধ্যমে সরকার দ্রুতই কোভিড-১৯ প্রাদুর্ভাবের বিস্তার রোধ করতে সক্ষম হবে। ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত করতে সমস্ত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হবে বলেও জানান তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.