দলিত হয়ে খাবার স্পর্শ করেছে, এই 'অপরাধে' যুবককে পিটিয়ে হত্যা করা হল!
Odd বাংলা ডেস্ক: তাঁর 'অপরাধ' সে দলিত আর দলিত হয়েও তথাকথিত 'উঁচু' মানুষের খাবার স্পর্শ করেছে সে আর সেই অপরাধেই দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের ছত্তারপুর জেলায়। সেখানে দলিত দেবরাজ অনুরাগি'কে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক।
আহত অবস্থায় পরিবারের লোকজনকে গোটা বিষয়টি জানানোর পরই মারা যান দেবরাজ। পুলিশ জানিয়েছে, দুই যুবক- রোহিত সোনি ও সন্তোষ পাল মিলে দেবরাজকে বেধড়ক মারধর করে। মারধরের পর বাড়ির সামনে তাঁকে রেখে পালিয়ে যায় তারা।
মারা যাওয়ার আগে দেবরাজ জানিয়েছেন, কেবলমাত্র ওদের খাবার স্পর্শ করার কারণে রোহিত ও সন্তোষ মিলে তাঁকে মারধর করেছে। মারের চোটে দেবরাজের পিঠে কালো দাগ পড়ে যায়। কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।





Post a Comment