এবার করোনার কবলে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ
Odd বাংলা ডেস্ক: এবার করোনা আক্রান্ত হলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল প্যালেস এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ম্যাঁক্রোর করোনার টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই তিনি সাতদিনের জন্য আইসোলেশনে থাকবেন। আরও জানা গিয়েছে, সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আইসোলেশনে থেকেই করবেন।
বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, গত কয়েকদিন ধরে প্রেসিডেন্টের শরীরে করোনার প্রাথমিক উপসর্গ ছিল। এরপর তাঁর নমুনা নিয়ে আরটি–পিসিআর পরীক্ষা করা হলে তখনই ধরা পড়ে প্রেসিডেন্ট করোনা পজিটিভ। ফ্রান্সে নিয়ম অনুসারে, করোনা আক্রান্তদের হাসপাতালের প্রয়োজন না হলে সাতদিনের জন্য নিজেকে আলাদা করে রাখতে হয়। সেই অনুযায়ী সাত দিনের জন্য আইসোলেশনে গেলেন ফরাসি প্রেসিডেন্ট।





Post a Comment