সত্য সাই বাবার চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত এই সঙ্গীতশিল্পী, চিনতে পারছেন?


Odd বাংলা ডেস্ক: বড় পর্দায় এখন বায়োপিকের রমরমা। আর এবার সত্য সাঁই বাবার বায়োপিক তৈরি হচ্ছে যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন গায়ক অনুপ জালোটা। সত্য সাঁই বাবার জীবন অবলম্বনে এই ছবির পরিচালনা দায়িত্বে রয়েছেন ভিকি রানাওয়াত।

এই প্রসঙ্গে অনুপ জালোটা জানিয়েছেন, তিনি এই কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। সত্য সাই বাবার আদর্শ ও নীতিকে তিনি গভীরভাবে বিশ্বাস করেন। তিনি আরও বলেন, মহান এই ব্যক্তিকে নিয়ে তিনি প্রচুর পড়াশোনা করেছেন এবং অনেক রিসার্চও করেছেন। তাঁর কাছে এই চরিত্রে অভিনয় করাটা একটা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন।
 
সাঁই বাবাকে নিয়ে তৈরি হওয়া এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জ্যাকি শ্রফ, সাধিকা রনধাওয়া, গোবিন্দ নাম দেব, অরুণ বক্সী এবং মুস্তাক খান। ছবিটির সংগীত পরিচালনা করছেন বাপ্পি লাহিড়ী। আশা করা হচ্ছে ২০২১-এর জানুয়ারিতেই মুক্তি পাবে ছবিটি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.