দীর্ধ ৫ দশক পর আন্তর্জাতিক হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ পুনরায় খুলে দিলেন মোদী-হাসিনা


Odd বাংলা ডেস্ক:
বাণিজ্যিক পরিকাঠামোকে প্রাধান্য দিয়ে ফের চালু হচ্ছে দীর্ঘ কয়েক দশক ধরে বন্ধ থাকা আন্তর্জাতিক হলদিবাড়ি-চিলাহাটি রেলপথ। আজ দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে এই রেলপথের উদ্বোধন করলেন। নয়াদিল্লি থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ঢাকা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈঠকে যোগ দেন।

আন্তর্জাতিক এই রেলপথ উদ্বোধনের পর চিলাহাটি রেলস্টেশন থেকে পণ্যবাহী একটি ট্রেন ভারতের হলদিবাড়ির উদ্দেশে যাবে। ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সালের আগে এই রেল পথে যোগাযোগ ছিল। সেই বছর ভারত-পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়। এর ফলে পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিমবঙ্গের অন্যতম রেলপথ ধরে বাণিজ্য ও যাতায়াত থমকে গিয়েছিল।

এরপরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরির পর ৫০ বছর পর এই রেলপথ খুলল। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও বাংলাদেশের নীলফামারি জেলার চিলাহাটি এই রেলপথের দুটি সীমান্ত দ্বার। আজ এই বৈঠকের অন্যতম আলোচিত বিষয় ছিল দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রেলপথের পুনরায় চালু করা। 

এর আগে ২০১১ সালে শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের বন্ধ রেল সংযোগগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশের চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রেলপথ ছিল অন্যতম আলোচিত বিষয়। এবার দুই দেশের মধ্যে দ্বিপক্ষিক সম্পর্কের প্রশংসা করেন মোদী ও হাসিনা। বৈঠকে নরেন্দ্র মোদী তাঁর ভাষণে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে বরাবরই প্রাধান্য দেয় ভারত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.