৮৯,৪০০টি ফ্ল্যাট দিচ্ছে সরকার, নতুন বছরে এর চেয়ে আকর্ষণীয় উপহার আর কিই বা হতে পারে


Odd বাংলা ডেস্ক: নতুন বছরে গৃহহীনদের জন্য আকর্ষণীয় উপহার দিতে চলেছে দিল্লি সরকার। দিল্লির বস্তিবাসীদের মাথার ওপর ছাদের বন্দোবস্ত করতে চলেছে কেজরিওয়ালের সরকার। শীঘ্রই দিল্লি সরকার গৃহহীন মানুষকে ফ্ল্যাট বরাদ্দের প্রক্রিয়া শুরু করবে। এনিয়ে দিল্লির নগর উন্নয়ন মন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং DUSIB-এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

জানা গিয়েছে, গৃহহীনদের জন্য তিন রাউন্ডে ৮৯ হাজার ৪০০টি ল্যাট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ফ্ল্যাটগুলি ২৩৭ একর জমিতে নির্মাণ করা হবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল DUSIB এর আধিকারিকদের নির্দেশ দিয়েছেন এখন পর্যন্ত যে সমস্ত ফ্ল্যাট নির্মিত হয়েছে, খুব শীঘ্রই সেগুলি বস্তিবাসীর হাতে তুলে দেওয়া হবে।

আরও জানা গিয়েছে প্রথম পর্যায়ে দিল্লি সরকার ৪১ হাজার ৪০০টি ফ্ল্যাট নির্মাণ করবে। এরপর দ্বিতীয় পর্যায়ে ১৮ হাজার ফ্ল্যাট তৈরি হবে। এরপর যে জমি খালি থাকবে তাতে তৃতীয় পর্যায়ে নির্মাণ করা হবে ৩০,০০০ ফ্ল্যাট। তিনধাপে এই ফ্ল্যাট ২০২২ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। সরকারের কাছে থাকা খালি জমিতেই তৈরি হবে ফ্ল্যাটগুলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.