করোনার টিকা নিলে মানুষ হয়ে যেতে পারে কুমীর! আজব দাবি করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
Odd বাংলা ডেস্ক: ফাইজার এবং বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করলে মানুষ পরিণত হতে পারে কুমিরে ! এমনই মন্তব্য করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেন।
বোলসোনারো বলেন, ' করোনার টিকা নেওয়ার পর কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেবে না, আর ভ্যাকসিন নেওয়ার পর আপনি যদি কুমিরে পরিণত হন, তাহলে, বা যদি অতিমানবে (সুপার হিউম্যান) পরিণত হন, বা যদি কোনও নারীর দাড়ি উঠতে শুরু করে অথবা কোনও পুরুষ নারীকণ্ঠে কথা বলতে শুরু করেন, সেটা আপনার সমস্যা, তাদের কিছু করার থাকবে না।'
বুধবার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেই ব্রাজিলের প্রেসিডেন্ট ঘোষণা করেন, এটা বিনামূল্যে হলেও বাধ্যতামূলক নয়। এদিকে বৃহস্পতিবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট নিয়ম জারি করেছেন, করোনা ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক, কিন্তু কাউকে টিকা নেওয়ার জন্য বলপ্রয়োগ করা যাবে না।
ব্রাজিলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৫ হাজারের বেশি মানুষের। সেখানে এখনও পর্যন্ত ৭১ লক্ষেরও বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।





Post a Comment