শাহের উপস্থিতিতে আজই বিজেপিতে যোগ শুভেন্দুর, বঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ

Odd বাংলা ডেস্ক: একপ্রকার নিশ্চিত ছিল। সেইমতো লোক জমায়েতের প্রস্তুতিও শুরু করেছিলেন ‘দাদার অনুগামীরা’। অবশেষে সেই কানাঘুষোয় সিলমোহর পড়ল। শনিবার মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু অধিকারী। এমনটাই দাবি করলেন রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। 

 আজ (শনিবার) দুপুর ২ টো ৩০ মিনিট থেকে মেদিনীপুরের কলেজ ময়দানে জনসভা করবেন শাহ। সেখান থেকেই শুভেন্দু সরকারিভাবে বিজেপিতে যোগদান করবে বলে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শুভেন্দু-ঘনিষ্ঠ একাধিক নেতাও তেমনই দাবি করেছিলেন। তবে তা নিয়ে নিজে কোনও মন্তব্য করেননি শুভেন্দু। 

 শুক্রবার রাতের দিকে নিউজ ১৮-এ সাক্ষাৎকারে কৈলাস জানিয়েছেন, মেদিনীপুরে শুভেন্দু বিজেপিতে যোগ দেবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে একাধিক পঞ্চায়েত সদস্য, জেলার ছোটো-বড়ো নেতা, বিধায়ক, সাংসদও গেরুয়া শিবিরে নাম লেখাবেন। শুভেন্দুর সঙ্গে সবমিলিয়ে ৫০,০০০ তৃণমূল কংগ্রেস নেতাকর্মী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে দাবি করেছেন কৈলাস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.