করোনার টিকা নিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, সেই দৃশ্য সরাসরি সম্প্রচারিত হল টিভি পর্দায়


Odd বাংলা ডেস্ক: ফাইজার/ বায়োএনটেক-এর তৈরি করোনাভাইরাসের টিকা নিলেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স। হোয়াইট হাউসে তিনি এই টিকা নিয়েছেন। মাইক পেন্সের এই  টিকাগ্রহণের দৃশ্যটি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাসের টিকা নিয়ে সাধারণ জনগণের মনের মধ্যেকার আশঙ্কা দূর করতে এবং এর কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি সবাইকে আশ্বস্ত করার জন্য মাইক পেন্সের টিকা গ্রহণের দৃশ্যটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। আরও বলা হয় মাইক পেন্সের স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামস হোয়াইট হাউসে ক্যামেরার সামনে টিকা নিয়েছেন। 

ফাইজার/বায়োএনটেকের তৈরি করোনার টিকা অনুমোদনের পর গত সোমবার থেকে যুক্তরাষ্ট্রে তা প্রয়োগ শুরু হয়েছে। টিকা নেওয়ার পর মাইক পেন্স বলেছেন, 'আমি কিছুই বুঝতে পারিনি। আমি ও ক্যারেন টিকা নিতে পেরে অনেক খুশি।' এরই মধ্যে যুক্তরাষ্ট্রে মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা অনুমোদন পেয়েছে। মডার্নার কাছ থেকে ২০ কোটি ডোজ নেবে যুক্তরাষ্ট্র। তার মধ্যে সম্ভবত ৬০ লক্ষ ডোজ প্রস্তুত রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.