নতুন করে আক্রান্ত ২৫ হাজার, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটির গণ্ডি পেরলো
Odd বাংলা ডেস্ক: সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৬০ লক্ষ ৬ হাজার ৬৯৭ জন এবং করোনার কারণে প্রাণ হারিয়েছেন বিশ্বের ১৬ লক্ষ ৮১ হাজার ৭৫ জন।
তার মধ্যে কেবল ভারতেই করোনায় আক্রান্তের সংখ্যা এক কোটির গণ্ডি পেরল। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গল ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন। আক্রান্তদের মধ্যে এযাবত ১ লক্ষ ৪৫ হাজার ১৭১ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২৫ হাজার ১৫৩জন। যার ফলে দেশে করোনা অ্যাক্টিভ মামলার সংখায ৩ লক্ষ ৮ হাজার ৭৫১ জন।
এদিকে সারাবিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র সবার উপরে রয়েছে। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৮ লক্ষ ৮৮ হাজার ৩৫৩ জন এবং মারা গিয়েছেন ৩ লক্ষ ২০ হাজার ৮৪৫ জন। ওই তালিকায় দুই নম্বরে রয়েছে ভারত। সে দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হার এক শতাংশ এবং সুস্থতার হার ৯৯ শতাংশ।





Post a Comment