কলকাতায় একলাফে পারদ নামল ১৩ ডিগ্রিতে, মঙ্গলবার পর্যন্ত জাঁকিয়ে শীত রাজ্যে


Odd বাংলা ডেস্ক:  সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে হিমেল হাওয়া ঢুকতে শুরু করল দক্ষিণবঙ্গে। তারই হাত ধরে আজ শনিবার থেকেই শীত পড়ছে কলকাতায়। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা পড়বে রাজ্যজুড়ে। কলকাতা সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর,আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি আংশিক মেঘলা, কুয়াশাচ্ছন্ন থাকবে।

আজ ও আগামী দু'একদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। গত কয়েক দিন ধরে নয়াদিল্লির তাপমাত্রা চার ডিগ্রির আশপাশে রয়েছে, এ বার তার কিছুটা আভাস পাওয়ার আশা থাকল বাংলাতেও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.