হাথরসে তরুণীকে গণধর্ষণই করা হয়েছিল, চার্জশিটে জানাল সিবিআই
Odd বাংলা ডেস্ক: হাথরসে দলিত তরুণীকে আদৌ গণধর্ষণ করা হয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল একাংশ। কারণ হাথরসের পুলিশকর্তারা প্রথমে ধর্ষণের কথা অস্বীকার করেছিলেন। তাঁদের দাবি ছিল, তরুণীর ময়নাতদন্তের রিপোর্টেও নাকি ধর্ষণের কথার উল্লেখ ছিল না। অন্যদিকে উচ্চবর্ণের কিছু মানুষের দাবি ছিল, অভিযুক্তদের ফাঁসানোর জন্য এমনটা বলা হচ্ছে।
তবে এবার এই যাবতীয় সন্দেহ, জল্পনার অবসান ঘটাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সিবিআই, তাদের চার্জশিটে বলা হয়েছে, হাথরসের ১৯ বছরের দলিত তরুণীকে গণধর্ষণই করা হয়েছিল। শুধু গণধর্ষণ নয়, অভিযুক্তদের অত্যাচারেই যে ওই দলিত মারা গিয়েছেন, তা-ও উল্লেখ করা হয়েছে চার্জশিটে। শুক্রবার এই মামলায় অভিযুক্ত চার জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ। তাতে অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের অভিযোগ আনা হয়েছে।
এদিন অভিযুক্তদের আইনজীবী সাংবাদিকদের জানান, হাথরসে অভিযুক্ত সন্দীপ, লবকুশ, রবি এবং রামুর বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের অভিযোগ এনেছে সিবিআই। লোকাল কোর্টে মামলাটি গৃহীত হয়েছে।





Post a Comment