ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শীঘ্রই পেরোতে চলছে ১ কোটির গণ্ডি


Odd বাংলা ডেস্ক: সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ কোটি ৫২ লক্ষ ৯৯ হাজার ৬২৯ জন এবং করোনার কারণে মারা গিয়েছেন ১৬ লক্ষ ৬৮ হাজার ৬৯১ জন।

তার মধ্যে কেবল ভারতেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭ জন এবং প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৪৪ হাজার ৮২৯ জন। দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লক্ষ ২০ হাজার ৮২৭ জন। বর্তমানে সেদেশে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখথ্যা ৩ লক্ষ ১৩ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে ৮ হাজার ৯৪৪ জনের অবস্থা গুরুতর।

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ শতাংশ। অন্যদিকে বিশ্বে করোনায় সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মৃত্যুর হার ৩ শতাংশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.